Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

দোকানপাট-শপিংমল খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
দোকানপাট-শপিংমল খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

দেশজুড়ে দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। বৃহস্পতিবার (১১ জুন) এক সংবাদ সম্মেলনে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত শপিংমল ও দোকানপাট খোলা রাখার কথা জানিয়েছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু দুপুরে মুঠোফোনে বৃহস্পতিবার থেকে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে বলে জানিয়েছেন। এ সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও জ্বালানি মন্ত্রীকে অভিনন্দনও জানান তিনি।

ইতোমধ্যে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে দোকানপাট-শপিংমল খোলা রাখার সময় বাড়ানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, শুক্রবার (১২ জুন) থেকে বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সময়সীমা দেশের বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠিতব্য মেলা ও বাণিজ্য মেলা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকান ইত্যাদি এর আওতা বহির্ভূত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

এর আগে পবিত্র ঈদুল আজহা ঘিরে সারা দেশে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছিল বিদ্যুৎ বিভাগ। তবে ঈদের পর থেকে আবারও সন্ধ্যা ৭টায় দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল যথারীতি বন্ধ রাখা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।