Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

দেশে ফিরেছে শিরোপাজয়ী বাংলাদেশ দল

admin • 18 Dec 2023, 05:39 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দেশে ফিরেছে শিরোপাজয়ী বাংলাদেশ দল

সফল যুব এশিয়া কাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সোমবার (১৮ নভেম্বর) বিকেলে দেশে ফিরে যুব এশিয়া কাপজয়ী বাংলাদেশ দলটি।

 

বিমানবন্দরে পা রাখার পর দলের সদস্যদের সরাসরি নিয়ে যাওয়া হবে মিরপুরে শের-ই বাংলা স্টেডিয়ামে অবস্থিত বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমিতে। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টায় এশিয়া কাপজয়ী দলের ক্রিকেটারদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিসিবি।

 

এদিকে, যুব ক্রিকেটাররা এমন স্মরণীয় মুহূর্ত এনে দেয়ায় ডিনারের আমন্ত্রণ জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে তারা সেই আমন্ত্রণে যোগ দেবে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু এ তথ্য নিশ্চিত করেছেন।

 

উল্লেখ্য, টাইগার যুবাদের দেয়া ২৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায় আরব আমিরাত। ১৯৫ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এর আগে শিবলির দুর্দান্ত শতকে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৮২ রান করেছিল বাংলাদেশ। এবারই প্রথম যুব এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।