Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দেশে জ্বালানি তেলের দাম বাড়ল

admin • 18 Apr 2026, 11:49 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দেশে জ্বালানি তেলের দাম বাড়ল

দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন— সব ধরনের জ্বালানির দাম সমন্বয় করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম রাখা হয়েছে ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকা। এছাড়া প্রতি লিটার কেরোসিনের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৩০ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার (১৯ এপ্রিল) থেকে সারা দেশে এই নতুন মূল্য কার্যকর হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।