Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জাতীয়

দেশে এলো ৬ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ

• • পঠিত 21 বার
শেয়ার করুন:
দেশে এলো ৬ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় ছয় ট্রাক কাঁচা মরিচ দেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। ঈদুল আজহার ছুটি শেষে রোববার বেলা ১১টার দিকে প্রথম পণ্য বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ভোমরা সিএন্ডএফ এজেন্টের সাধারণ সম্পাদক মাকসুদ আলম। তিনি জানান, ঈদুল আজহার কারণে গত মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত পাঁচদিন ছুটি ছিল ভোমরা স্থলবন্দরে।

 

রোববার থেকে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। দেশের বাজারে কাঁচামরিচের মূল্য উর্ধ্বগতি হওয়ায় ভারত থেকে মরিচ আমদানি শুরু হয়েছে। রোববার সকাল থেকে ছয় ট্রাক ভর্তি কাঁচা মরিচ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। ছয়টি ট্রাকে ৬০ টনের বেশি কাঁচা মরিচ রয়েছে।

 

মাকসুদ আলম আরও জানান, ভারত থেকে বাংলাদেশে কাঁচামরিচ আমদানি অব্যাহত থাকবে। আমদানিকৃত কাঁচা মরিচ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হবে। সেক্ষেত্রে আশা করা যায় অল্প সময়ের মধ্যে কাঁচা মরিচের দাম স্বাভাবিক অবস্থায় ফিরবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।