Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

admin • 06 Apr 2023, 03:27 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। সূর্যের গনগনে আঁচে হাঁসফাঁস করছে মানুষ। প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। গত চার দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেল ৩টায় চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমের জেলার সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে বুধবার (৫ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র গরম ও রোজার কারণে খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। ঘরে বসেই বিশ্রাম নিচ্ছে মানুষ। ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে মানুষ। সব চেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষগুলো।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, গত কয়েক দিন থেকে চুয়াডাঙ্গা ও এর আশপাশ এলাকার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত চার দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। আগামীকাল থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।