Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দেশের তিন চ্যানেলে দেখা যাবে বিশ্বকাপের সব ম্যাচ

admin • 05 Jun 2026, 08:05 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দেশের তিন চ্যানেলে দেখা যাবে বিশ্বকাপের সব ম্যাচ

২০২৬ ফুটবল বিশ্বকাপ টেলিভিশনে দেখা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন দেশের কোটি ফুটবলপ্রেমী। তবে শেষ মুহূর্তে সেই শঙ্কা কাটিয়ে বাংলাদেশের তিনটি টেলিভিশন চ্যানেল সম্প্রচার স্বত্ব পেয়েছে।

এবার বিশ্বকাপের সব ম্যাচ দেখা যাবে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশন, পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন এবং টি স্পোর্টস চ্যানেলে। এই তিনটি চ্যানেলের একটি কনসোর্টিয়াম ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব সংগ্রহ করেছে।

এর আগে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড বাংলাদেশে সম্প্রচার স্বত্ব কিনলেও স্থানীয়ভাবে তা বিক্রি করতে ব্যর্থ হয়। পরে তারা চুক্তি থেকে সরে আসে।

ফলে টুর্নামেন্ট শুরুর মাত্র দুই সপ্তাহেরও কম সময় আগে বাংলাদেশে কোনো নিশ্চিত সম্প্রচারকারী প্রতিষ্ঠান ছিল না। এই জটিলতা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল।

জানা গেছে, তারা একসঙ্গে বিভিন্ন ক্রীড়া চ্যানেল, জাতীয় গণমাধ্যম, টেলিকম কোম্পানি এবং একাধিক অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি ডিজিটাল ও টেলিকম খাতে নতুন আয়ের সুযোগ তৈরি করা হয়, যা আগে বিশ্বকাপ সম্প্রচারে ব্যবহার করা হয়নি।

আরও জানা গেছে, এবার রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশনের কোনো আর্থিক খরচ থাকছে না। সম্প্রচারের পুরো ব্যয় স্যাটেলাইট চ্যানেল এবং টেলিকম অপারেটররা যৌথভাবে বহন করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।