Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম, ভরি ১ লাখ ৯৮৭৫ টাকা

admin • 29 Nov 2023, 07:50 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম, ভরি ১ লাখ ৯৮৭৫ টাকা

স্বর্ণের দাম ফের বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়া‌নো হয়েছে।

 

এর ফলে এ ক্যাটাগরির সোনার নতুন মূল্য হবে ১ লাখ ৯ হাজার ৮৭৫ টাকা (প্রতি ভরি)। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। এর আগে স্বর্ণের রেকর্ড দাম ছিল ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা।

 

আজ বুধবার (২৯ নভেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।