Tuesday, 3 November 2026
শিরোনাম
মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু আজ, যা যা লাগবে শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: উপদেষ্টা জাহেদ মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামতে মাইকিং করছে পুলিশ বিসিবির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড
জেলার খবর সারা দেশ

দেশীয় অস্ত্র নিয়ে ভোটকক্ষে প্রবেশ, এজেন্টকে ৬ মাসের কারাদন্ড

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
দেশীয় অস্ত্র নিয়ে ভোটকক্ষে প্রবেশ, এজেন্টকে ৬ মাসের কারাদন্ড

সুনামগঞ্জের দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভোটকক্ষের ভেতরে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করায় মাসুক মিয়া নামে এক প্রার্থীর এজেন্টকে ৬ মাসের জেল ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। তিনি দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম জুয়েলের এজেন্ট।

বুধবার (২৯ মে) সকালে এই ভোটকেন্দ্রের ৭নং কক্ষ থেকে থাকে আটকের পর জেল ও জরিমানা করেন সংক্ষিপ্ত বিচারিক আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আব্দুল হালিম।

সংশ্লিষ্টরা জানান, ভোটগ্রহণ শুরু হওয়ার পর অভিযুক্ত মাসুক মিয়া ভোটকক্ষের ভেতরে থাকা অন্য চেয়ারম্যান প্রার্থীর এজেন্টদের ভয় দেখান। পরে এই কক্ষে পরিদর্শনে আসেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আব্দুল হালিম। অন্যান্য এজন্টরা মাসুক মিয়ার আচরণ নিয়ে অভিযোগ করলে তাকে আটক করে তল্লাশি করার নির্দেশ দেয়া হয়। পরে পুলিশ তার শরীর তল্লাশি করে ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করে। অস্ত্র বহনের দায়ে নির্বাচনী আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। অর্থ অনাদায়ে আরও ৭ দিনের দণ্ডাদেশ দেয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মুজিবুর রহমান জানান, দেশীয় অস্ত্র নিয়ে ভোটকেন্দ্রে আসায় এক চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে আটক করে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। ইতোমধ্যে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।