Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

দেশব্যাপী ইন্টারনেটের গতি বাড়াতে যে উদ্যোগ নিলো বিটিআরসি

admin • 25 Jul 2024, 07:23 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দেশব্যাপী ইন্টারনেটের গতি বাড়াতে যে উদ্যোগ নিলো বিটিআরসি

দেশব্যাপী ইন্টারনেটের গতি বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গুগলের ক্যাশ সার্ভার চালুর জন্য এরই মধ্যে আইআইজি অপারেটরদের কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ক্যাশ সার্ভার থেকে লোকাল ব্যান্ডউইথের যোগান বাড়ানো হয়েছে। তাই এখন থেকে নিরবিচ্ছিন্নভাবে ইউটিউব ব্যবহার করা যাবে। তবে বন্ধ আছে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার।

জানা গেছে, মোবাইল ইন্টারনেট চালুর লক্ষ্যে দুয়েকদিনের মধ্যে বিটিআরসির সঙ্গে বৈঠকে বসবে সবকটি মোবাইল অপারেটর এবং ট্রান্সমিশন ব্যবস্থাপনায় যুক্ত প্রতিষ্ঠানগুলো। সেখানে সঞ্চালন লাইন মেরামতের সবশেষ পরিস্থিতি এবং সার্ভার ও ডেটা সেন্টারের সঙ্গে সংযুক্তি কাজের অগ্রগতির প্রতিবেদন তুলে ধরা হবে।

সব প্রতিবেদন পর্যালোচনা শেষে মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেবে বিটিআরসি।

রোববার অথবা সোমবারের মধ্যে নিরবচ্ছিন্ন মোবাইল ইন্টারনেট সেবা পুনঃস্থাপনের কাজ শেষ করতে চায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

টানা ৫ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার (২৩ জুলাই) রাতে পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। অগ্রাধিকার ভিত্তিতে কুটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুত, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রফতানিমুখী খাত পাচ্ছে ওয়াইফাই সেবা। তবে বন্ধ ছিল বাসা-বাড়িতে ব্যান্ডউইথ সরবরাহ। বুধবার (২৪ জুলাই) রাত থেকে বাসা-বাড়িতেও মিলছে ইন্টারনেট।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।