Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন অষ্ট্রিয়া যুবলীগের সভাপতি ইয়াসিম মিয়া বাবু।

admin • 26 Mar 2023, 07:50 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন অষ্ট্রিয়া যুবলীগের সভাপতি ইয়াসিম মিয়া বাবু।

অষ্ট্রিয়া যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ইয়াসিম মিয়া বাবু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীকে স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচছা জানিয়েছেন।

 

আজ সকালে দলীয় নেতাকর্মী নিয়ে বাংলাদেশের স্বাধীনতা প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। জনাব ইয়াসিম দেশবাসীর উদ্দেশ্যে শুভেচছা বার্তায় বলেন, "বাঙালী জাতির জীবনে আজ এক আনন্দের দিন, এমন এক দিনের প্রতিক্ষায় কেটেছে বাঙালীর হাজার বছর, বহুকাঙ্ক্ষিত সেই দিনটির দেখা মিলেছিল ইতিহাসের পাতায় রক্তিমক্ষ লেখা এক সংগ্রামের শেষে, ১৯৭১ সালের ২৬ শে মার্চ।

 

২৬ শে মার্চ বাংলাদেশের এক রক্তাক্ত আনন্দের নাম, ২৬ শে মার্চ বিশ্বের বুকে লাল সবুজের পতাকা উড়ানোর দিন, ২৬ শে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস।

 

তাইতো আজকের এইদিনে বাংলাদেশের প্রতিটি মহল্লায় মাইকে শুধু একটাই গান ভাজিতেছে, এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না।

 

বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতা জাতি স্মরণ করছে জানা অজানা সেসব শহীদ দের কে, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সফল ভোগ করে পেরিয়ে গেলো বছরের পর বছর।

 

মুক্তিযুদ্ধের চেতনা দেশ গড়া, দরিদ্র ও দুর্নীতির মোকাবেলা করা, এই পথ পরিক্রমায় অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, কিন্তু শত বাধা প্রতিবন্ধকতাতেও হত দম হয়নি এ দেশের মানুষ, হারাইনি সাহস, লাল সবুজের পতাকা উড়িয়ে বাঙালির এগিয়ে যাওয়া"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।