Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

দেরি করে অফিসে ঢুকলেই কাটা যাবে ছুটি

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
দেরি করে অফিসে ঢুকলেই কাটা যাবে ছুটি

ভারতে সরকারি দপ্তরের জন্য নতুন নিয়ম বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার। নতুন নিয়মানুযায়ী সকাল সোয়া ৯টার মধ্য অফিসে উপস্থিত না হলে ওই কর্মীর জন্য বরাদ্দকৃত ছুটি থেকে অর্ধদিবস ছুটি কেটে নেয়া হবে।

রোববার (২৩ জুন) টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, সরকারি চাকরিজীবীদের সময়মত অফিসে উপস্থিতির জন্য একটি পরিপত্র জারি করেছে কেন্দ্রীয় সরকার। যেখানে বলা হয়েছে, এখন থেকে অফিসে ঢুকতে সরকারি চাকরিজীবীরা সর্বোচ্চ ১৫ মিনিট ছাড় পাবেন। সকাল সোয়া ৯টার মধ্য অফিসে উপস্থিত না হলে তাদের জন্য বরাদ্দ ক্যাজুয়াল লিভের মধ্যে থেকে অর্ধদিবস ছুটি কেটে নেওয়া হবে।

এ ছাড়াও, প্রতিদিন অফিসে প্রবেশ ও বেরিয়ে যাওয়ার সময় বায়োমেট্রিক শনাক্তকরণ ব্যবস্থা ব্যবহারও বাধ্যতামূলক করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ কর্মচারীরা শনাক্তকরণ ব্যবস্থা ব্যবহার করলেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে তা ব্যবহারে অনীহা দেখা যায়। তাছাড়া, করোনা মহামারির পর থেকে সরকারি চাকরিজীবীদের অফিসে দেরিতে আসার প্রবণতাও বেশি লক্ষ্য করা গেছে। ফলে নতুন এ নিয়ম চালু করেছে কেন্দ্রীয় সরকারের ডিওপিটি বিভাগ।

সূত্র:টাইমস অব ইন্ডিয়া
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।