Tuesday, 3 November 2026
শিরোনাম
৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে
এক্সক্লসিভ

দেবীগঞ্জে ২ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত কিশোর আটক

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে ২ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত কিশোর আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জে খেলার ছলে দুই বছরের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) সকালে দেবীগঞ্জ পৌরসভার উত্তর পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টায় অভিযুক্ত কিশোর শাকিল (ছদ্মনাম) ভুক্তভোগী শিশু আয়শা (ছদ্মনাম) কে খেলার ছলে বাসায় ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে শিশুটির চাচা দেখে ফেললে বিষয়টি জানাজানি হয়।

 

এরপর এলাকাবাসী অভিযুক্ত কিশোরকে বেঁধে রাখে। পরবর্তীতে শিশুটির মা ইউএনও অফিসে যায় বিচারের দাবিতে। পরে সেখান থেকে থানায় পাঠানো হয়। বার্তমানে ভুক্তভোগী শিশু, শিশুর মা ও অভিযুক্ত কিশোর দেবীগঞ্জ থানায় রয়েছে ।

 

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু মুসা বলেন, অভিযুক্ত কিশোর বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।  ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। লিখিত অভিযোগ পেলে শিশুটিকে হাসপাতালে পাঠানো হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।