Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর সারা দেশ

দেবীগঞ্জে বিশ কুড়ি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচী

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে বিশ কুড়ি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচী

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিশ কুড়ি'র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন ও বৃক্ষ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জুলাই ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বিশ কুড়ি নামক সামাজিক সংগঠনের পক্ষ থেকে বৃক্ষ রোপন করা হয় এবং বিশ কুড়ি'র উপদেষ্টা মন্ডলীর সদস্য ও স্বেচ্ছাসেবকদের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়।

বিশ কুড়ি'র সভাপতি মোঃ ইমরান আলীর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম ফেরদৌস বৃক্ষ রোপন ও বৃক্ষ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাঈম মোর্শেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোমিনুল ইসলাম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আক্কাস আলী ভুঁইয়া, বিশ কুড়ি'র সহ সভাপতি শাহজাহান সাজু, সাধারণ সম্পাদক মুনিম ফুয়াদ রাফি প্রমুখ।

এছাড়া বিশ কুড়ি সামাজিক সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবকরা বৃক্ষ রোপন ও বৃক্ষ বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২০ সালের ৫ জুলাই, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একদল তরুণ বিশ কুড়ি নামক সামাজিক সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।