Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দেবীগঞ্জে বিজয় দিবসে জামায়াতের বর্ণাঢ্য শোভাযাত্রা

admin • 16 Dec 2025, 03:52 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে বিজয় দিবসে জামায়াতের বর্ণাঢ্য শোভাযাত্রা

পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে প্রায় সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে একটি শোভাযাত্রা দেবীগঞ্জ বিজয় চত্বর থেকে শুরু হয়। শোভাযাত্রাটি পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিজয় চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে সকাল ১১টায় বিজয় চত্বরে দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল বাছেতের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন পঞ্চগড়-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. সফিউল আলম (সুফিউল্লাহ সুফি), পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আবুল বাশার বসুনিয়া, দেবীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায়, বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে সকলকে আহ্বান জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।