Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর সারা দেশ

দেবীগঞ্জে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

পঞ্চগড়ের দেবীগঞ্জে স্থানীয় সেচ্ছাসেবী সামাজিক সংগঠন বিশ কুড়ির উদ্যোগে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ২৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে বিশ কুড়ি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করা হয়।

বিশ কুড়ি'র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ইমরান আলীর সভাপতিত্বে আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস।

বিশ কুড়ি'র সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাতুল মোস্তাকিমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ পৌর মেয়র ও বিশ কুড়ি'র প্রধান উপদেষ্টা আবু বকর সিদ্দিক আবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সলিমুল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আজম, জেলা পরিষদের সদস্য তানজিনা ইয়াসমিন ও আক্তার হোসেন নিউটন, দেবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হরিশ চন্দ্র রায়,সাধারণ সম্পাদক নাজমুস সাকিব মুন এবং দেবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম রাজু প্রমুখ।

এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবনৃন্দ ও বিশ কুড়ি'র স্বেচ্ছাসেবকরা এসময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে বিশ কুড়ি'র পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া।

উল্লেখ্য, ২০২০ সালের ৫ জুলাই পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠিত হয় বিশ কুড়ি নামক সামাজিক সংগঠনটি। প্রতিষ্ঠার ৩ বছরের মধ্যেই সংগঠনটি উপজেলায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিসেবে নিজের স্বকীয়তা তৈরি করে নিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।