Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর সারা দেশ

দেবীগঞ্জে কুরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে কুরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

পঞ্চগড়ের দেবীগঞ্জে সুইডেনে কুরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জুলাই) জুমার নামাজের পর দেবীগঞ্জ বাজার জামে মসজিদের সামনে থেকে তৌহিদী জনতার ব্যানারে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি দেবীগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে এসে শেষ হয়।

পরে বিজয় চত্বরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তরা সুইডেনে কুরআন পোড়ানোর প্রতিবাদ জানিয়ে দ্রুত অপরাধীর শাস্তি দাবি করেন এবং যদি তা না করা হয় তবে মুসলিম বিশ্বকে একসাথে সুইডেনকে বয়কট করার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, সুইডেনের রাজধানী স্টকহোমের প্রধান মসজিদের সামনে পবিত্র ঈদুল আজহার দিনে প্রকাশ্যে কোরআন শরিফে আগুন দেন সালওয়ান মোমিকা নামে ইরাকি বংশোদ্ভূত এক নাস্তিক। এরপর থেকে গোটা মুসলিম বিশ্বে প্রতিবাদ শুরু হয়ে যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।