Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

দেওয়ালে পোস্টার লাগানোর দায়ে নৌকার দুই সমর্থকে জরিমানা

admin • 03 Jan 2024, 08:13 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দেওয়ালে পোস্টার লাগানোর দায়ে নৌকার দুই সমর্থকে জরিমানা

আচরণবিধি ভঙ্গ করায় যশোর-১ (শার্শা) নৌকার দুই সমর্থককে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) বাগআঁচড়া ও কায়বা ইউনিয়নের বকুলতলা, চালিতাবাড়িয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম অভিযান চালিয়ে এ দণ্ড দেন।

 

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আচরণবিধি ভঙ্গ করে দেওয়ালে তারা পোস্টার লাগেছিল। এ জন্য এ দু’জনকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- বাগআঁচড়া গ্ৰামের মৃত আব্দুল হালিমের ছেলে শামীম (৩৯) ও কায়বা গ্ৰামের মৃত হামজা আলীর ছেলে মাসুদ (২৪)।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।