কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধি ঃ
কুষ্টিয়ার কুমারখালীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দুস্থ্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার সকালে কুমারখালী জনকল্যাণ সংস্থা এর আয়োজনে কুমারখালী বড় জামে মসজিদ ঈদগাহ ময়দানে ৫'শত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় কুমারখালী জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জাকারিয়া খান জেমস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
অন্যান্যদের মধ্যে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান সহ অনেকে উপস্থিত ছিলেন।





