Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, জীবন্ত দগ্ধ হয়ে নিহত ৪

admin • 10 Jul 2024, 11:11 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, জীবন্ত দগ্ধ হয়ে নিহত ৪

ভারতের উত্তরপ্রদেশে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুনে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় চারজনের ৷ গত মঙ্গলবার উত্তরপ্রদেশের মাহোবা জেলায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে এনেছেন, ততক্ষণে মৃত চারজনের শুধু কঙ্কাল অবশিষ্ট ছিল ৷

এ ঘটনায় গুরুতর আহত আরো তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

 

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, মৃতদের শরীর পুরোপুরি পুড়ে গিয়েছে ৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। দুর্ঘটনার পর চার বাইকআরোহীর অবস্থা দেখে শিউড়ে ওঠেন স্থানীয়রা ৷

 

এদিকে দুর্ঘটনার পর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যায়, সংঘর্ষের পর বাইকগুলো দাউদাউ করে জ্বলছে ৷ সেই সময় গুরুতর দগ্ধ এক শিশুকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়।

 

পুলিশ জানিয়েছে, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি । তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সূত্র: ইটিভি ভারত

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।