Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

দুই নারী সাংবাদিকের কারাদণ্ড

admin • 23 Oct 2023, 01:32 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দুই নারী সাংবাদিকের কারাদণ্ড

গত বছর মাহসা আমিনির মৃত্যু নিয়ে সংবাদ প্রকাশ করার ঘটনায় দুই নারী সাংবাদিককে কারাদণ্ড দিয়েছেন ইরানের একটি আদালত। তারা হলেন- নিলুফার হামেদি ও এলাহেহ মোহাম্মদী। জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করার অভিযোগে তাদের এ সাজা দেওয়া হয়।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, পুলিশি হেফাজতে মারা যাওয়া কুর্দি নারী মাহসা আমিনির মৃত্যুর পর ইরানজুড়ে বিক্ষোভ শুরু হলে জাতীয় নিরাপত্তাবিরোধী সংবাদ প্রচার করেন ওই দুই সাংবাদিক।

মার্কিন সরকারের সঙ্গে সহযোগিতা এবং জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করার অভিযোগে হামেদি ও মোহাম্মদীকে যথাক্রমে ১৩ ও ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে দুই সাংবাদিকের আইনজীবীরা এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, মার্কিন সরকারবিরোধীদের সহযোগিতা করার জন্য যথাক্রমে সাত ও ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করার জন্য প্রত্যেককে পাঁচ বছর কারাদণ্ড এবং শাসন ব্যবস্থার বিরুদ্ধে অপপ্রচারের জন্য প্রত্যেককে এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

সূত্র : এএফপি, রয়টার্স।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।