Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

দীপাবলিতে আগুনে প্রাণ গেলো ৬জনের

admin • 13 Nov 2023, 01:57 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দীপাবলিতে আগুনে প্রাণ গেলো ৬জনের

দীপাবলিতে আগুনে পড়ে প্রাণ গেলো ছয়জনের। ঘটনাটি ভারতের হায়দরাবাদের নামপল্লী এলাকার। রোববার একটি বহুতলে আগুন লাগে। এই ঘটনায় আরও তিন জন দগ্ধ হয়েছেন।

 

পুলিশ জানায়, বহুতলের নীচের তলায় আগুন লাগে। সেখানে রাসায়নিক পদার্থ মজুত করা ছিল। এর ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

 

প্রত্যক্ষদর্শীদের দাবি, নীচে গাড়ি মেরামত করা হচ্ছিল। তা থেকে স্ফুলিঙ্গ বার হচ্ছিল। এই স্ফুলিঙ্গ থেকেই আগুন লাগে বলে দাবি তাদের।

 

যদিও কী কারণে আগুন লাগল, তা এখনও সরকারি ভাবে জানানো হয়নি। এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, সকাল ৯টা ৩৫ মিনিট নাগাদ দমকলকে খবর দেয়া হয়।

   

খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। তার পরেই শুরু হয় উদ্ধারকাজ। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।