Wednesday, 4 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

দিল্লিতে তাপমাত্রা নামল তিনের ঘরে, রেড অ্যালার্ট জারি

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
দিল্লিতে তাপমাত্রা নামল তিনের ঘরে, রেড অ্যালার্ট জারি

ভারতের রাজধানী দিল্লিতে চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর। শহরটিতে শনিবার (১৩ জানুয়ারি) তাপমাত্রা ৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। এমন পরিস্থিতিতে দেশটির আবহাওয়া বিভাগ দিল্লি ও আশপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, আবহাওয়া দপ্তর জাতীয় রাজধানী অঞ্চলে (এনসিআর) ঠান্ডা এবং ঘন কুয়াশার পরিপ্রেক্ষিতে রেড অ্যালার্ট জারি করেছে। এর আগে গত রাতে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

দিল্লি এবং দেশের অন্যান্য অংশে আবহাওয়ার এ পরিস্থিতিতে দিল্লিগামী অন্তত ১৮টি ট্রেন ছাড়তে ১-৬ ঘণ্টা বিলম্বিত হয়েছে। সংবাদ সংস্থা এএনআই-এর মতে, কুয়াশার মধ্যে কম দৃশ্যমানতার কারণে দিল্লি বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইটও দেরিতে ছেড়েছে। এ সময় মুম্বাই-গুয়াহাটিগামী ইন্ডিগো এয়ারের একটি প্লেন বাংলাদেশের রাজধানী ঢাকায় জরুরি অবতরণ করে। ঘন কুয়াশার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে ইন্ডিগো এয়ারলাইন্সের কর্মকর্তারা।

ভারতের আবহাওয়া দপ্তরের মতে, দিল্লির প্রধান আবহাওয়া কেন্দ্র সফদরজং অবজারভেটরিতে ভোর সাড়ে ৫টায় দৃশ্যমানতা ছিল ২০০ মিটার। এক্সে একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির বার্তা সংস্থা এএনআই। ভিডিওতে জাতীয় রাজধানীর বিভিন্ন জায়গায় সকালে ঘন কুয়াশার আস্তরণ দেখা গেছে।

সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের (সিপিসিবি) তথ্য অনুযায়ী, দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সকাল ৯টায় দাঁড়িয়েছে ৩৬৫। এদিন দিল্লি র পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়েও রেড অ্যালার্ট জারি করেছে আইএমডি। আর ঠান্ডা এবং কুয়াশাচ্ছন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে রাজস্থানে ইয়োলো অ্যালার্ট জারি করা হয়েছে।

- এনডিটিভি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।