Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

দিল্লিতে কিশোরীকে কবরস্থানে ডেকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
দিল্লিতে কিশোরীকে কবরস্থানে ডেকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

তন্ত্র সাধনা করে বাবাকে সুস্থ করে দিবেন এমন আশ্বাসে মেয়েকে কবরস্থানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ৫২ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার (২৮ আগস্ট) পশ্চিম দিল্লির রোহিনী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ১২ বছর বয়সী ওই কিশোরীর বাবা অসুস্থ থাকায় বিষয়টি জেনে তাকে সুস্থ করার কৌশলে কবর স্থানে ডেকে নিয়ে কিশোরীকে কবরস্থানে ডেকে নিয়ে ধর্ষণ করে ওই ব্যক্তি।

 

স্থানীয় থানার এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এক কিশোরীকে যৌন নির্যাতন করা হয়েছে এমন অভিযোগ এলে পুলিশের একটি দল পাঠানো হয়। পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এদিকে আরজি কর কাণ্ডের পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতনের একের পর এক অভিযোগ উঠেছে। ৩ বছরের নাবালিকা থেকে শুরু করে ৭০ বছরের বৃদ্ধা যৌন নিগ্রহের শিকার হয়েছেন বলে অভিযোগ।

গত বুধবার এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে এক ব্যক্তিকে ১২ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে দিল্লির এক নিম্ন আদালত। ২০২০ সালে ছয় বছরের এক নাবালিকাকে অপহরণ এবং যৌন নিগ্রহের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ওই ব্যক্তি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।