Wednesday, 4 November 2026
শিরোনাম
স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
আর্ন্তজাতিক

দিনের পর দিন তরুণীকে ধর্ষণ, গায়ে গরম ডাল ঢেলে অত্যাচার!

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
দিনের পর দিন তরুণীকে ধর্ষণ, গায়ে গরম ডাল ঢেলে অত্যাচার!

ফোনের মাধ্যমে যোগাযোগ হয়েছিল তরুণ-তরুণীর। তার পর তিন থেকে চার মাসের বন্ধুত্ব। বন্ধুর উপর ভরসা করেই একসঙ্গে ভাড়াবাড়িতে থাকতে শুরু করেন তরুণী। ‘অচেনা’ বন্ধুকে ভরসা করাই কাল হলো তার। সাত দিন ধরে ধর্ষণের শিকার হন তিনি।

 

শুধু তা-ই নয়, তার শরীরে গরম ডাল ঢেলে নির্যাতন করা হয় বলেও অভিযোগ। ঘটনাটি ভারতের দক্ষিণ দিল্লির নেব সরাইয়ের রাজু পার্ক এলাকার। ২৮ বছর বয়সি অভিযুক্তের নাম পরস। গুরুতর অসুস্থ অবস্থায় তরুণীকে হাসপাতালে ভর্তি করানোর পর সম্প্রতি তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে।

 

পুলিশ জানায়, ৩০ জানুয়ারি তাদের কাছে খবর আসে যে এক মহিলাকে তার স্বামী নির্যাতন করছেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গুরুতর অবস্থায় তরুণীকে উদ্ধার করা হয়। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার বাসিন্দা ওই তরুণী। তিন-চার মাস আগে থেকে পরসের সঙ্গে ফোনের মাধ্যমে তার বন্ধুত্ব হয়। পুলিশ জানায়, পরিচারিকার কাজ শুরু করবেন বলে বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল তরুণীর। সে কারণে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ট্রেনে দিল্লি পৌঁছন তিনি

 

পরসের সঙ্গে একটি ভাড়াবাড়িতে থাকা শুরু করেন। কিন্তু দিনের পর দিন তরুণীর উপর শারীরিক নির্যাতন চালিয়ে যেতে থাকেন পরস। পরসের বিরুদ্ধে অভিযোগ, মারধরের পাশাপাশি রোজ তরুণীকে ধর্ষণ করতেন তিনি। এমনকি, তরুণীর গায়ে গরম ডালও নাকি ঢেলে দিয়েছিলেন পরস। তরুণীর শরীরে ২০টি ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে।

 

দিল্লি পুলিশ জানিয়েছে, উত্তরাখণ্ডের বাসিন্দা পরস। দিল্লির একটি খাবারের দোকানে রান্নার কাজ করেন তিনি। তরুণীকে নাকি তার সঙ্গে থাকার অনুরোধ করেছিলেন পরস। শুধু তা-ই নয়, দিল্লিতে তাকে নতুন কাজ খুঁজে দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন। শুক্রবার তরুণীকে নির্যাতনের অভিযোগে পরসকে গ্রেপ্তার পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।