Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

দারিদ্র্য বিমোচন কর্মসূচির ঋণের টাকা লুটপাট, দুই কর্মচারীর বিরুদ্ধে মামলা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
দারিদ্র্য বিমোচন কর্মসূচির ঋণের টাকা লুটপাট, দুই কর্মচারীর বিরুদ্ধে মামলা

দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় ঋণের ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিপি) মাঠ সহকারী ও মাঠ সংগঠকের বিরুদ্ধে দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৬ জুলাই) কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-সহকারী পরিচালক মো. ইমরান খান ও মোহাম্মদ আতিকুর রহমান বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রথম মামলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিপি) বরখাস্তকৃত মাঠ সহকারী মো, খোরশেদ আলমকে আসামি করা হয়েছে।

ওই মামলার এজাহার সূত্রে জানা যায়, কুমিল্লার চান্দিনার আওতাধীন সমন্বিত দারিদ্র বিমোচন কর্মসূচিতে মাঠ সহকারী পদে খোরশেদ আলম দায়িত্বরত ছিলেন। এ সময় ঋণ গ্রহীতাদের কাছ থেকে ঋণের কিস্তি, সেবামূল্য ও সঞ্চয় বাবদ টাকা পাস বইয়ে স্বাক্ষর নিয়ে আদায় করা ৪ লাখ ৭৪ হাজার ৭২৮ টাকা ব্যাংকে বা অফিসে জমা না দিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে আত্মসাৎ করেন।

অন্যদিকে দ্বিতীয় মামলার আসামি হলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিপি) বরখাস্ত হওয়া মাঠ সংগঠক রাহেলা আক্তার।

এই মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি রাহেলা আক্তার বিআরডিবির (চৌদ্দগ্রাম) আওতাধীন পল্লী দারিদ্র বিমোচন কর্মসূচিতে (পদাবিক) মাঠ সংগঠক হিসেবে কর্মরত ছিলেন। তিনি তার আওতাধীন চারটি দলের ৩৮ জন সদস্যের কাছ থেকে ঋণের কিস্তি, সেবামূল্য ও সঞ্চয় বাবদ পাস বইয়ে স্বাক্ষর করে ১৫ লাখ ৫৪ হাজার ৩১০ টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪০৯ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দুইটি দায়ের করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।