Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

দাবা খেলায় মগ্ন মেসি-রোনালদো!

admin • 20 Nov 2022, 08:07 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দাবা খেলায় মগ্ন মেসি-রোনালদো!

কাতার বিশ্বকাপ মাঠে গড়ানোর মাত্র কয়েক ঘণ্টা আগে এক সঙ্গে দেখা গোলো দুই ফুটবল কিংবদন্তী মেসি-রোনালদোকে। তাও ব্যস্ত দাবার চালে!

 

ছবিতে দেখা যাচ্ছে দাবা খেলায় মগ্ন দুজন। তবে খেলাটা ঠিক কোনও দাবার কোর্টে নয়, বরং একটি ফ্যাশন হাউজের চমৎকার একটি ব্রিফকেসের ওপর খেলতে দেখা যায় তাদের।

 

সোশাল মিডিয়ায় ছবি পোস্টের পর মিনিটখানেকের মধ্যেই কয়েক মিলিয়ন লাইক বা রিয়েকশন। হবেই না বা কেন নাম দুটো যে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো! তারা দুজনই নিজেদের ভ্যারিফাইড ফেসবুক পেজে একই ছবি পোস্ট করেছেন।

   

দিন কয়েক আগে বোমা ফাটানো সাক্ষাৎকারে ক্রিস্টিয়ানো রোনালদো প্রশংসা করেছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির। বিশ্বখ্যাত ফরাসি ফ্যাশনহাউজ লুইস ভুইটনের সৌজন্যে মিলেছে এমন বিরল দৃশ্যের দেখা।

কেউ কেউ তো আগ বাড়িয়ে বলছেন, নিঃসন্দেহে এখন পর্যন্ত এটাই ‘পিকচার অব দ্যা সেঞ্চুরি’।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।