Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ২

admin • 17 Apr 2026, 05:29 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ২

কুষ্টিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় দুইজন নিহত ও আহত হয়েছেন তিন জন।  আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে পিকআপে থাকা তিনটি ঘোড়াও। দুর্ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া এলাকায়। 

 

নিহতরা হলেন, নড়াইল জেলার বাসিন্দা সিফায়েত (৩৫) ও বিকাশ (৪৫)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল থেকে ঝিনাইদহ অভিমুখে যাচ্ছিল ঘোড়া বহনকারী পিকআপ ভ্যানটি। বিত্তিপাড়া এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় এটি। এতে দুমড়েমুচড়ে যায় পিকআপের সামনের অংশ। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সিফায়েতের। পরে স্থানীয়রা বিকাশকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে পিকআপের চালকসহ আহত তিনজনকে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে রাস্তা সচল করা হয়েছে। আহতদের চিকিৎসার বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।