Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দলীয় লোগো পরিবর্তনের উদ্যোগ জামায়াতের

admin • 29 Sep 2025, 12:10 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দলীয় লোগো পরিবর্তনের উদ্যোগ জামায়াতের

দলীয় লোগো পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। ইতিমধ্যে কয়েকটি নকশা তৈরি করা হয়েছে, যেগুলোর মধ্য থেকে চূড়ান্ত হবে নতুন লোগো।

 

রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের আলাদা বৈঠকে নতুন লোগোর একটি প্রস্তাব দেখা যায়।

 

সে নকশায় সবুজ পতাকার মধ্যে বই ও উদীয়মান সূর্যের ওপরে দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে একটি কলম যুক্ত করা হয়েছে।

 

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, রাজনৈতিক দলের লোগো পরিবর্তন হতেই পারে। আমাদের লোগো নিয়ে আলোচনা চলছে। এটি এখনো চূড়ান্ত হয়নি, কেবল প্রস্তাবিত একটি নকশা। শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।

 

এর আগে দলটির পুরোনো লোগোতে গম্বুজাকৃতির কাঠামোর ভেতরে ‘আল্লাহ’ লেখা ছিল, যেখানে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ও নিচে ‘আকিমুদ দ্বিন’ (দ্বিন কায়েম কর) কথাটি লেখা থাকত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।