Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

দলীয় প্রতীক ছাড়াও উপজেলা নির্বাচনের সুযোগ আছে : স্থানীয় সরকারমন্ত্রী

admin • 23 Jan 2024, 04:41 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দলীয় প্রতীক ছাড়াও উপজেলা নির্বাচনের সুযোগ আছে : স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বর্তমান আইনে দলীয় প্রতীকে বা প্রতীক ছাড়া নির্বাচন করার সুযোগ আছে। তাই আইন পরিবর্তন করার প্রয়োজন নাই। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

 

তাজুল ইসলাম বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলগুলো ইচ্ছা হলে প্রার্থীদের মনোনয়ন দিতেও পারে, নাও দিতে পারে এতে আইনের কোনো ব্যত্যয় ঘটবে না।

 

তিনি আরও বলেন, কোনো দল যদি কাউকে মনোনয়ন দিয়ে প্রতীক দেয়, সেখানে নির্বাচন দলীয় প্রতীকে হবে। এছাড়া আরও বিকল্প আছে। কেউ কেউ স্বতন্ত্র নির্বাচন করতে পারে। আমি আইনটি পড়েছি, আইনটি ঠিক আছে।

 

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যদি মনে করে তারা দলীয় মনোনয়ন দেবে, সেক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু দল যদি মনে করে মনোয়ন দেবে না বা কোথাও কোথাও দেবে, সেক্ষেত্রে সিদ্ধান্ত নেয়ার সুযোগ রয়েছে।

 

আইন সংশোধনের কোনো প্রয়োজন নেই জানিয়ে তাজুল ইসলাম আরও বলেন, আইন সংশোধনের কোনো দরকার পড়বে না।

 

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না দেয়ার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এক্ষেত্রে দলের যে কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট করতে পারবেন। দলের নেতাকর্মীরাও যার যার পছন্দমতো প্রার্থীর পক্ষে ভোট করতে পারবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।