Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দলমতের ঊর্ধ্বে দেশবাসীর দোয়া,খালেদা জাতির নেত্রী: বাবুল

admin • 10 Dec 2025, 10:22 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দলমতের ঊর্ধ্বে দেশবাসীর দোয়া,খালেদা জাতির নেত্রী: বাবুল

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক ও জামালপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, দলমত নির্বিশেষে দেশবাসী বেগম জিয়ার জন্য প্রার্থনা করছেন এটাই প্রমাণ করে তিনি জাতির নেত্রী।

 

বুধবার (১০ ডিসেম্বর ) বিকেলে মেলান্দহ উপজেলা পাবলিক অডিটোরিয়াম চত্বরে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বাবুল আরও বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা শুধু দলের নয়, পুরো জাতির প্রত্যাশা। ইনশাআল্লাহ তিনি সুস্থ হয়ে আবারও দেশের মানুষের কল্যাণে ভূমিকা রাখবেন।

 

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মেলান্দহ পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মুন্জুরুল কবীর মন্জুর।

 

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, সহসভাপতি আলহাজ্ব এম. রফিকুল ইসলাম রহিম, দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান ।

 

শ্যামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিসান খান এছাড়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, আলেম-ওলামা ও মাদ্রাসাশিক্ষার্থীরা দোয়া মাহফিলে অংশ নেন। বিশেষ মোনাজাত পরিচালনা করেন মেলান্দহ ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।