Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

ত্রিপুরায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুসহ নিহত ৭

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
ত্রিপুরায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুসহ নিহত ৭

ভারতের ত্রিপুরা রাজ্যে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুসহ প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭ জন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১৬ জন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বুধবার (২৮ জুন) রাজ্যের উনাকোটি জেলায় উল্টো রথযাত্রার অনুষ্ঠান চলাকালে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

প্রশাসন জানায়, বিপুল সংখ্যক মানুষ উল্টো রথ যাত্রায় অংশ নেন। এ সময় রাস্তায় ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসলে রথটি বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ছয় জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। রথটি লোহার তৈরি হওয়ায় দ্রুত বিদ্যুতায়িত হয়েছে বলে জানা গেছে।

   সুত্র: রয়টার্স
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।