Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

তেল আবিবে হামাসের রকেট হামলা

admin • 13 Aug 2024, 10:16 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
তেল আবিবে হামাসের রকেট হামলা

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসের ছোঁড়া রকেটে কেঁপে উঠেছে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব। মঙ্গলবার (১৩ আগস্ট) ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অত্যাধুনিক এম ৯০ রকেট নিক্ষেপ করে হামাস।

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়েছিলো হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন।

 

এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরো জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৯০ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।

হামাস জানায়, তেল আবিব শহর এবং এর আশাপাশে দুটি ‘এম-৯০’ রকেট দিয়ে হামলা করেছে।

সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) করা এক পোস্টে ইসরাইলি বিমান বাহিনীও হামাসের রকেট হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তারা দাবি করছে এই রকেট আঘাত আনতে পারেনি।

সূত্র: আল-জাজিরা

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।