Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

তুষারে ঢেকে গেল সৌদির তাবুক পাহাড় (ভিডিও)

admin • 14 Dec 2023, 06:35 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
তুষারে ঢেকে গেল সৌদির তাবুক পাহাড় (ভিডিও)

মরুর দেশ সৌদি আরবের কথা মনে হলেই মাথায় আসে প্রচণ্ড গরম আর সূর্যের তাপের কথা। কিন্তু সেই মরুর দেশেই পড়েছে তুষার। সৌদির উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত তাবুক পাহাড়ে তুষারপাতে আবৃত হয়ে গেছে। যা দেখলে যে কারো চোখ এবং অন্তরে প্রশাস্তি চলে আসে। খবর গালফ নিউজের

ফটোগ্রাফার ফাহাদ আল মাসুদ তুষারপাতে ঢেকে যাওয়া তাবুক পাহাড়ের ছবি তুলেছেন। যাতে দেখা যাচ্ছে মরুভূমিতে অবস্থিত তাবুক পাহাড়টি পুরোপুরে তুষারে ঢেকে গেছে। মঙ্গলবার তাবুকে এমন দৃশ্য দেখা গেছে।

আল মাসুদ এ দৃশ্যকে অন্তর এবং চোখের প্রশান্তি বলে বর্ণনা করেছেন। এমন দৃশ্য দেখে উচ্ছাসিত স্থানীয় বাসিন্দারাও।

সৌদি আরবে তুষারপাতের দৃশ্য খুব একটা চোখে পড়ে না। কিন্তু শীতের সময় তাবুকে যেন অন্য এক দৃশ্য ধরা পড়ে। যে দৃশ্য দেখলে মনে হবে এটি সৌদি কোনো অঞ্চল নয়, ইউরোপের কোনো অঞ্চল হবে। শীতকালে তুষারপাতের কারণে তাবুক অঞ্চলটি সৌদিদের কাছে বিশেষ অঞ্চলে পরিণত হয়।

https://twitter.com/i/status/1734897189371904076

এদিকে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর তাবুক, মদিনা এবং মক্কার কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়া আবহাওয়া দপ্তর সৌদির বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা কমে যাওয়ারও পূর্বাভাস দিয়েছে।

দেশটির আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে- সৌদি আরবের বেশকিছু এলাকায় ভয়াবহ বজ্রঝড় আঘাত হেনেছে। যার মধ্যে রয়েছে- আল জাওয়াফ, উতরাঞ্চলীয় সীমান্ত, হেইল, কাশেম, রিয়াদ এবং পশ্চিমাঞ্চলীয় অঞ্চল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।