Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

তুরস্কে রেস্টুরেন্টে বিস্ফোরণ, নিহত ৫

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
তুরস্কে রেস্টুরেন্টে বিস্ফোরণ, নিহত ৫

তুরস্কের একটি রেস্টুটেন্টে বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৫৭ জন। রোববার (৩০ জুন) দেশটির উপকূলীয় শহর ইজমিরে এ ঘটনা ঘটে।

 

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন পোস্টে জানিয়েছেন, বিস্ফোরণে একটি বাড়ি আংশিকভাবে ভেঙে পড়েছে। এতে ব্যাপক হতাহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

 

গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছেন তুরস্কের সরকারি কর্মকর্তারা। এ সময় ওই বাড়ির সামনে থাকা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এলাকার মানুষকে দ্রুত নিরাপদ জায়গায় চলে যেতে বলা হয়।

 

বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি নিহত ব্যক্তিদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি শনিবার গ্যাসের ট্যাংক বদলে নতুন ট্যাংক লাগিয়েছিলেন।

সূত্র: ডয়েচে ভেলে

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।