Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

তুরস্কে ব্যস্ত সড়কে আকস্মিক বিস্ফোরণ, নিহত ৪

admin • 13 Nov 2022, 09:43 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
তুরস্কে ব্যস্ত সড়কে আকস্মিক বিস্ফোরণ, নিহত ৪

তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে আকস্মিক বিস্ফোরণের ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩৮ জন। রোববার (১৩ নভেম্বর) শহরটির ব্যস্ততম ইস্তিকলাল অ্যাভিনিউতে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

 

প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, এরই মধ্যে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, ফায়ার ট্রাকস ও পুলিশ পৌঁছেছে। তবে কী কারণে বিস্ফোরণের ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বলেছেন, দোকানপাট ও রাস্তাটি এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়, ধারণা করা হচ্ছে এটি একটি আত্মঘাতী বোমা হামলা। তবে এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

 

জানা গেছে, ওই রাস্তাটিতে সব সময় পর্যটক ও স্থানীয়দের ব্যাপক সমাগম থাকে। রয়েছে প্রচুর দোকান ও রেস্তোরাঁ।

 

২০১৫ ও ২০১৭ এর মধ্যে আইএস ও নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি এর সাঙ্গে যুক্ত গোষ্ঠীগুলো দ্বারা তুরস্ক মারাত্মক বোমা হামলার শিকার হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।