Tuesday, 3 November 2026
শিরোনাম
করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
আর্ন্তজাতিক

তুরস্কে গোলা বারুদ তৈরি কারখানায় বিস্ফোরণ, নিহত ১২

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
তুরস্কে গোলা বারুদ তৈরি কারখানায় বিস্ফোরণ, নিহত ১২

তুরস্কের উত্তর-পশ্চিমে একটি গোলা বারুদ তৈরি কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। খবর বিবিসি 

 

বালিকেসার গভর্নর ইসমাইল উসতাগলু বলেন, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় ৮টা ২৫ মিনিটের দিকে ক্যাপসুল উৎপাদন সেকশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। 

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া বলেন, কি কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। তবে কর্তৃপক্ষ হামলার বিষয়টি অস্বীকার করেছে। 

 

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে কারখানায় বিস্ফোরণের পর আকাশে আগুনের গোলা উড়ে যাচ্ছে। ভবনের একটি অংশ ধসে পড়েছে। আরও একাধিক ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে স্টিলের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। 

 

প্রত্যক্ষদর্শীরা সিএনএন তুর্ককে জানিয়েছে, বিস্ফোরণের ফলে কোতেলি শহরজুড়ে কম্পনের সৃষ্টি হয়। 

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, স্বাস্থ্য এবং নিরাপত্তা ইউনিট পাঠানো হয়েছে। দেশটির বিচারমন্ত্রী ইলমাজ টাঙ্ক বলেন, কি কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।