Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

তুরস্কের রাস্তা কুকুরমুক্ত করতে আইন পাস

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
তুরস্কের রাস্তা কুকুরমুক্ত করতে আইন পাস

দেশের প্রায় ৪০ লাখ বেওয়ারিশ কুকুরকে রাস্তা থেকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে পাঠাতে আইন পাস করেছে তুরস্ক। আজ মঙ্গলবার দেশটির সংসদে অনুমোদিত আইনে বলা হয়েছে, দেশের সব বেওয়ারিশ কুকুরকে রাস্তা থেকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে পাঠানো হবে।

এই আইনের ফলে রাস্তায় থাকা কুকুরগুলোকে আশ্রয়কেন্দ্রে পাঠাতে হবে নগর কর্তৃপক্ষকে। যদি কোনো কুকুর হিংস্র আচরণ করে বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, তবে সেটিকে মেরে ফেলা হবে।

তুরস্কে বর্তমানে কুকুরদের জন্য যে আশ্রয়কেন্দ্র রয়েছে, তার ধারণক্ষমতা ১ লাখ ৫ হাজার। তাই আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং পশু পুনর্বাসন সেবার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে বাজেটের দশমিক ৩ শতাংশ বরাদ্দ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য ২০২৮ সাল পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে তাদের।

 

বিতর্কিত এই আইন প্রস্তাব করেছিল প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের একে পার্টি। প্রস্তাবের পর থেকেই বিতর্কের মুখে পড়ে এই আইন। পশুপ্রেমীদের মতে, কুকুরগুলোকে খোজা করে তাদের সংখ্যা নিয়ন্ত্রণ করা বেশি কার্যকর হতে পারে। কয়েক সপ্তাহ ধরে তুরস্কের রাজপথে অবস্থান নিয়ে এ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন পশুপ্রেমীরা।

 

তথ্যসূত্র: সামা টিভি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।