Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

তীব্র মানসিক চাপে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
তীব্র মানসিক চাপে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলমান ঘুষের মামলা ইস্যুতে তীব্র মানসিক চাপে রয়েছেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। রোববার (২ জুন) ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

বিচার প্রক্রিয়া চলাকালীন পুরো সময়টি নিজের স্ত্রীর জন্য কঠিন ছিল বলে জানান। নিজের চেয়ে পরিবার নিয়েই বেশি চিন্তিত বলেও মন্তব্য করেন ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলের মুখ বন্ধে ঘুষ দেয়ার অভিযোগে মামলা চলছিল ট্রাম্পের বিরুদ্ধে। ৩৪টি অভিযোগের সবগুলোই সত্যি প্রমাণিত হওয়ায় গত বৃহস্পতিবার নিউইয়র্কের আদালতে দোষী সাব্যস্ত করা হয় ট্রাম্পকে।

রায়ে ৪ বছরের জেল অথবা বড় অংকের জরিমানা হতে পারে। নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। তার দাবি, রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।