Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

তীব্র ঠাণ্ডা ও তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

admin • 20 Jan 2024, 01:33 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
তীব্র ঠাণ্ডা ও তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

তীব্র ঠাণ্ডা ও তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল। অনেক এলাকায় হিমাঙ্কের ৪৫ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমেছে তাপমাত্রা। শনিবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানায়।

 

প্রতিবেদনে বলা হয়, ওরেগন থেকে মেইন প্রদেশ পর্যন্ত জরুরি অবস্থার আওতায় ৭ কোটির বেশি মানুষ। হাইপোথার্মিয়া ও সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে বাড়ছে প্রাণহানি। গেলো এক সপ্তাহে মৃত্যু হয়েছে ৩৩ জনের।

 

শুক্রবার আরেক দফা তুষারপাতের কবলে পড়ে রাজধানী ওয়াশিংটন ডিসি। বিভিন্ন সড়কে জমে আছে ৫ থেকে ৭ সেন্টিমিটার পুরু বরফের স্তর। তীব্র শৈত্যপ্রবাহের কবলে টেক্সাস।

 

২৫ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হয়েছে আইওয়ায়। বিরূপ আবহাওয়ার শিকার ফিলাডেলফিয়াও। ঠাণ্ডাজনিত নানা কারণে যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫০ জনের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।