Wednesday, 4 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

তিন সেকেন্ডে গরম কফি পান করে বিশ্ব রেকর্ড

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
তিন সেকেন্ডে গরম কফি পান করে বিশ্ব রেকর্ড

বিভিন্ন কাণ্ড করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান অনেকে। সবশেষ জার্মানির এক ব্যক্তি সবচেয়ে দ্রুততম সময়ে এক মগ গরম কফি পান করে গিনেস রেকর্ডের খেতাব অর্জন করেছেন।

 

গিনেস কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুততম সময়ে কফি পান করে রেকর্ড গড়েছেন ফ্রাঙ্কফুর্টের বাসিন্দা ফেলিক্স ভন মেইবোম। মাত্র ৩.১২ সেকেন্ডে এক মগ গরম কফি পান করেছেন তিনি।

 

মেইবোম দ্রুততম সময়ে কাপ কফি পান করে আগের রেকর্ড ভাঙেন। এর আগের রেকর্ডটি জার্মানিরই অ্যান্দ্রে অরটোলফ নামের এক ব্যক্তির দখলে ছিল। তিনি ২০২১ সালে ওই রেকর্ড করেছিলেন।

 

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ইনস্টাগ্রাম ফেলিক্স ভন মেইবোমের রেকর্ড গড়া কফি পানের ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায়, মেইবোম গরম এক মগ কফি মুখে ঢেলে দেন। মাত্র ৩.১২ সেকেন্ডের মধ্যেই কফি গলাধঃকরণ করেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।