Tuesday, 3 November 2026
শিরোনাম
করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
সারা দেশ জেলার খবর

তিন বছরের শিশুকে নিয়ে কারাগারে মা

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
তিন বছরের শিশুকে নিয়ে কারাগারে মা

চাঁপাইনবাগঞ্জ পৌর এলাকার রেহাইচর মহল্লার আলমগীর হোসেনের স্ত্রী শরিফা জাহাকে (৪০) প্রতারণার মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। সঙ্গে পাঠানো হয়েছে তার তিন বছরের শিশু কন্যা নাবিলা হাসানকেও। রবিবার চাঁপাইনবাবগঞ্জ আমলি আদালতের বিচারক শিশু সন্তানসহ ওই নারীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে সন্ধ্যায় মা ও মেয়েকে কারাগারে নেয়া হয়।

শরিফা জাহানের আইনজীবী মাহিদুল বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির কোনো নিরাপদ স্থান না থাকায় মা নিজ ইচ্ছায় তার সাথে কারাগারে নিতে চান। তাই শিশুসহ ওই নারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

চাঁপাইনবাবগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় শরিফা জাহান জানান, তার দুলাভাই তাকে একটি এনজিও পরিচালনা কমিটির সদস্য করেছিলেন। পরে গ্রাহকের সঙ্গে প্রতারণা করায় গ্রাহকদের একাধিক মামলায় তাকেও আসামি করা হয়। এ মামলাগুলোর একটি মামলায় রবিবার আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেছিলেন।

 

কিন্তু আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এ সময় তিন বছরের ওই শিশু তার কোলে ছিল। কিন্তু এই শিশুর নিরাপদ স্থান না থাকায় তাকেও কারাগারে নেয়ার অনুরোধ করায় বিচারক তার শিশুকেও আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

 

এদিকে চাঁপাইনবাবগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক দিলীপ কুমার দাস বলেন, রবিবার এক নারীকে কারাগারে পাঠিয়েছে আদালত। আদালতের আদেশে ওই নারীর সঙ্গে তার তিন বছরের শিশুকেও কারাগারে পাঠানো হয়েছে। ছোট্ট শিশুদের মায়েদের কারাগারে পাঠানো হয়, এটাই নিয়ম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।