Wednesday, 4 November 2026
শিরোনাম
স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
আর্ন্তজাতিক

তিন দিনে মিয়ানমার জান্তার ৬২ সেনা নিহত

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
তিন দিনে মিয়ানমার জান্তার ৬২ সেনা নিহত

মিয়ানমারের জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) ও জাতিগত সশস্ত্র সংগঠনের (ইএও) সঙ্গে সংঘর্ষে তিন দিনে জান্তার ৬২ সেনা নিহত হয়েছে। সংঘর্ষে আরও বেশ কয়েকটি ঘাঁটির নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা।

 

সোমবার ইরাবতির খবরে বলে হয়, সাগাইং, মাগউই ও মান্দালে অঞ্চল এবং কাচিন ও কারেন প্রদেশে হতাহত ও ঘাঁটি দখলের ঘটনা ঘটেছে। তবে সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

পিডিএফের হোমালিন গ্রুপ জানিয়েছে, মিয়ানমারের শাসক বাহিনী গত শনিবার সাগাইং অঞ্চলের হোমলিন টাউনশিপের শোয়ে পাই আয়ে শহরকে পরিত্যক্ত ঘোষণা করে চলে যায়। পরে পিডিএফ বাহিনী শহরটির নিয়ন্ত্রণ নেয়।

 

পিডিএফ বাহিনী গত বছরের ২২ নভেম্বর হোমলিন দখল করেছিল। পরে গত ২৬ জানুয়ারি থেকে প্রায় ৪০০ সেনা সদস্য এবং তাদের মিত্র শান্নি ন্যাশনালিটিস আর্মি (এসএনএ) শহরটি পুনরুদ্ধারের চেষ্টা করেছিল। কিন্তু তারা ব্যর্থ হয়। সামরিক জান্তার ফেলে যাওয়া এলাকায় ১৫ জনের মরদেহ উদ্ধার করে। আহত হয় আরও ৪০ সেনা সদস্য।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।