Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

তারেক রহমানের নতুন দুই সচিব

admin • 03 Jan 2026, 03:27 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
তারেক রহমানের নতুন দুই সচিব

নতুন দুই সচিব নিয়োগ দিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুজনের একজন একান্ত সচিব এবং আরেকজন প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। দলটির পক্ষ থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

তাঁর একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং বিএনপি’র প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করা এ বি এম আব্দুস সাত্তার।

 

এছাড়া প্রেস সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা রিপোর্টাস ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সালেহ শিবলীকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।