Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

তাপমাত্রা নিয়ে বড় দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
তাপমাত্রা নিয়ে বড় দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান তাপপ্রবাহ আজও অপরিবর্তিত থাকবে। সিলেট ও রংপুর বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তাপপ্রবাহের পরিধি বাড়তে পারে।

সংস্থাটি জানায়, বুধবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮০ শতাংশ।

নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখে তীব্র রোদ ও গরমের দাপট ছিল। আজও রাজশাহীসহ বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ, যা অব্যাহত থাকতে পারে। তাপপ্রবাহ নতুন এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। এ ছাড়া সিলেট ও রংপুর বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।