Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

admin • 17 May 2026, 03:08 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় রোববার (১৭ মে) দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সকালে আবহাওয়ার এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অধিদপ্তর জানায়, এ সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এ দিন সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (১৬ মে) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রোববার সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বলে জানানো হয়েছে।
এ দিকে শনিবার (১৬ মে) সন্ধ্যা ৬টা থেকে পর্ববর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।
এতে বলা হয়, রোববার সন্ধ্যা ৬টার পর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।