Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

তাঁতী বাজারে ফল ব্যবসায়ীর ৭০ লাখ টাকা ছিনতাই

admin • 28 Apr 2024, 12:16 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
তাঁতী বাজারে ফল ব্যবসায়ীর ৭০ লাখ টাকা ছিনতাই

রাজধানীর তাঁতী বাজার এলাকায় এক ফল ব্যবসায়ীর ৭০ লাখ টাকা ছিনতাই হয়েছে। ওই ব্যবসায়ীর নাম মহিউদ্দিন মহির। শুক্রবার (২৭ এপ্রিল) বিকেলে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইকালে মহিউদ্দিনকে মারধরও করা হয়েছে। এ ঘটনায় শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতয়ালী থানায় মামলা করেছে ভুক্তভোগী ফল ব্যবসায়ী।

ডিএমপির লালবাগ বিভাগের কোতয়ালী জোনের সহকারী কমিশনার (এসি) শাহিনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা হয়েছে, আসামি গ্রেফতারে অভিযান চলমান আছে। তবে ঘটনার বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

তবে মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, শুক্রবার বিকেলে ব্যবসায়ী মহিউদ্দিন মহির ইসলামপুরের বাদামতলী থেকে তাঁতী বাজার এলাকায় তাদের দোকানে যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পরেন।

উল্লেখ্য, মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে কোতয়ালী থানার উপ পরিদর্শক (এসআই) রাশেদুল হাসানকে। এ বিষয়ে জানতে চাইলে রাশেদুল হাসান বলেন, আমরা একাধিক টিম আসামি গ্রেফতারে কাজ করছি। আসামি গ্রেফতারের পর বিস্তারিত জানানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।