Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

তরুণীর ফাঁদে ২৪ হাজার টাকা খোয়ালেন অটোচালক

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
তরুণীর ফাঁদে ২৪ হাজার টাকা খোয়ালেন অটোচালক

কলেজ পড়ুয়া পরিচয় দেওয়া এক তরুণীর ফাঁদে পড়ে প্রায় ২৪ হাজার টাকা খুইয়েছেন এক অটোচালক। তরুণীকে সহায়তা করতে গিয়ে উল্টো প্রতারণার শিকার হয়েছেন শিবকুমার নামে ৫৮ বছর বয়সী এই অটোচালক। পরে সহায়তা চাইতে পুলিশের কাছেও গেছেন তিনি। ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, অটোচালক শিবকুমার এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। পথে এক তরুণী তাকে গন্তব্যে পৌঁছে দিতে বলেন। দুজনের গন্তব্য একদিকে হওয়ায় ওই অটোচালক তরুণীকে নিয়ে রওনা হন। এ সময় ফোনে এক বন্ধুর সঙ্গে টাকা সংক্রান্ত বিষয় নিয়ে বলছিলেন অটোচালক—যা ওই তরুণী শুনেছেন।

তখন তরুণী তার কাছে ফোন পে নম্বর চান। অটোচালক ভেবেছিলেন ভাড়া দেওয়ার জন্য হয়তো চাইছেন। এরপর অটোচালক তার বন্ধুর সঙ্গে দেখা করে নগদ ২৫ হাজার টাকা নেন। একটু পর ওই তরুণী অটোচালককে জানান তার কলেজে অনলাইন পেমেন্ট নেয় না। কিন্তু তার টাকা অনলাইনে আছে। তাকে ক্যাশ টাকাগুলো দিলে তিনি অটোচালককে অনলাইনে টাকা দিয়ে দেবেন। এতে তরুণীর একটু উপকার হবে।

ওই তরুণীর কথায় বিশ্বাস করে তাকে ২৩৪০০ টাকা দেন শিবকুমার। তখন সেই তরুণী তাকে জানান, ভাড়াসহ অনলাইনে ২৩৫০০ টাকা দিয়েছেন। তবে অটোচালক মেসেজ দেখার আগেই ওই তরুণী কলেজে ঢুকে পড়ে। এরপর শিবকুমার বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন।

এ ঘটনার পর ভুক্তভোগী অটোচালক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বলেও জানা যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।