Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

ঢাবি ভিসির বাংলোতে নবজাতকের লাশ রেখে যাওয়া সেই যুবক গ্রেপ্তার

admin • 01 Mar 2024, 11:16 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঢাবি ভিসির বাংলোতে নবজাতকের লাশ রেখে যাওয়া সেই যুবক গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের বাংলোতে মৃত নবজাতক ফেলে রাখার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছেন শাহবাগ থানা পুলিশ। শনিবার (১ মার্চ) ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ফুটেজ দেখে তাকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মো. সুলতানের (৩৫) বাড়ি কুমিল্লার দেবিদ্বার থানার বসুকোট গ্রামে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের দেয়ালের ভেতরে মৃত নবজাতকের মরদেহ ছুড়ে ফেলেছিলেন। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে রোকেয়া হল স্টাফ কোয়ার্টার সংলগ্ন দেয়ালের পাশ থেকে একটি নবজাতককে উদ্ধার করা হয়। পরে শাহবাগ থানা পুলিশের সহায়তায় নবজাতককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভিসি বাংলোর কেয়ারটেকার মোজাম্মেল হক বলেন, হঠাৎ দেয়ালের অপর পাশের রাস্তা থেকে টুপ করে কিছু পড়ার শব্দ পান পরিচ্ছন্নতাকর্মীরা। তারা এগিয়ে দেখেন একটি ব্যাগ পড়ে আছে। তারা ভয় পান যে বোমা বা অন্যকিছু কিনা। পরে লাঠিজাতীয় কিছু দিয়ে একটু খুললে নবজাতকের মাথা বেরিয়ে আসে। পরে তারা আমাকে খবর দেয়।

তিনি আরও বলেন, আমি গিয়ে দেখি বিভৎস অবস্থা। দেখার মতো না। কোনো স্বাভাবিক মানুষ এটা সহ্য করতে পারবে না। দেয়ালের অপর পাশ থেকে কেউ এটা ছুঁড়ে ফেলেছে। ক্যাম্পাস উন্মুক্ত হওয়ায় অনেকেই তো রাস্তায় চলাচল করে। পরে আমরা পুলিশকে খবর দেই। তারা এসে মরদেহ নিয়ে গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।