Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঢাবির শিক্ষক ড. জিয়া রহমান আর নেই!

admin • 23 Mar 2024, 10:00 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঢাবির শিক্ষক ড. জিয়া রহমান আর নেই!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অপরাধ বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান মারা গেছেন। তিনি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সাবেক প্রভোস্ট।

শনিবার (২৩ মার্চ) ভোর রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানা গেছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান।

একই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হাসান আল শাফী বলেন, স্যার রাত তিনটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা উনাকে হাসপাতালে নিয়ে আসি। এরপর হঠাৎ তার অবস্থার অবনতি হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, অধ্যাপক জিয়া রহমান ২০২২ সালের ১৩ জানুয়ারি থেকে তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের নীল দলের সিনিয়র সদস্য ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।