Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঢাবিতে শিবির-ছাত্রদল মুখোমুখি অবস্থান, উত্তেজনা

admin • 02 Aug 2026, 06:44 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঢাবিতে শিবির-ছাত্রদল মুখোমুখি অবস্থান, উত্তেজনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে শিবির-ছাত্রদল মুখোমুখি অবস্থান করায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। রোববার (২ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।তবে কী কারণে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা এখনো জানা যায়নি।

 

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়, শহীদুল্লাহ হল প্রভোস্ট অফিসে ঢুকে ছাত্রশিবির ও হল সংসদের নেতাদের ওপর হামলা চালায় ছাত্রদল। এর প্রতিবাদে আজ বিকাল সাড়ে ৬টায় মধুর ক্যান্টিন থেকে প্রতিবাদ মিছিলের ঘোষণা করেছে দলটি।

 

তবে ছাত্রদলের পক্ষ থেকে এখনো কোনো কর্মসূচির কথা জানা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।